31 C
আবহাওয়া
৯:০০ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » থাইল্যান্ডে ৯ আরোহীসহ উড়োজাহাজ বিধ্বস্ত

থাইল্যান্ডে ৯ আরোহীসহ উড়োজাহাজ বিধ্বস্ত

biman

বিশ্ব ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে একটি ছোট আকৃতির যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ব্যাংককের বিমানবন্দর থেকে উড্ডয়নের একটু পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

জানা যায়, ছোট আকৃতির এ উড়োজাহাজটিতে ৯ আরোহী ছিলেন। আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

বিমান বন্দর থেকে ৪০ কিলোমিটার দূরের চাচোয়েংসাও প্রদেশের ম্যানগ্রোভ জলাভূমিতে বিমানটি আছড়ে পড়ে। উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে খুঁজে পাননি। খাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে সাতজন যাত্রী-ক্রু এবং দুজন পাইলট ছিলেন।

এক ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধারকারীরা ভঙ্গুর অবস্থায় কঠিন এবং দুর্গম জলাভূমিতে বিমানটি খুঁজে পান বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র।

বিমানটিতে কারা ছিলেন তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। তবে মুখপাত্র জানিয়েছেন, বিমানে হংকং থেকে আসা পাঁচ চীনা পর্যটক ছিলেন। এদের মধ্যে ছিলেন দুইজন নারী থাই ক্রু এবং থাই পাইলট ও কো-পাইলট। কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো সেই কারণও এখনো জানা যায়নি।

থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, টার্বোপ্রোপ সেসনা কারাভান সি208বি মডেলের বিমানটি পরিচালনা করত থাই ফ্লাইং সার্ভিস কোম্পানি। বিমানটি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে উড্ডয়ন করে। এর ১১ মিনিট পর এটির সঙ্গে রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় বিমানটি বিমানবন্দর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে ছিল।

দুর্ঘটনাকবলিত বিমানটি যাচ্ছিল রাজধানী ব্যাংকক থেকে ২৭৫ কিলোমিটার দূরের উপকূলীয় প্রদেশ ট্রাটে।

একটি ভিডিওতে দেখা গেছে বিমানের বিভিন্ন অংশ পানি ও বনাঞ্চলে পড়ে আছে। একজন উদ্ধারকারীকে কর্দমাক্ত পানিতে হামাগুড়ি দিয়ে যেতে দেখা গেছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গাছ হত্যার প্রতিবাদ গাছ লাগিয়েই করতে হবে: ডেপুটি স্পিকার চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই'