31 C
আবহাওয়া
৬:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত

ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত

ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন। মস্কোর টাভার অঞ্চলে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে তিনিসহ আরও নয় জন নিহত হয়েছেন।

রাশিয়ার বার্তা সংস্থা TASS জানিয়েছে যে, ওয়াগনার ভাড়াটে গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বোর্ডে থাকা যাত্রীদের মধ্যে ছিলেন।

খবরে বলা হচ্ছে , মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি বেসরকারী এমব্রেয়ার লিগ্যাসি বিমান টারভার অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয়। বোর্ডে ৩ জন ক্রু সদস্য সহ ১০ জন ছিলেন। প্রাথমিক তথ্য অনুসারে, বোর্ডে থাকা সকলেই মারা গেছেন।

গত জুন মাসে রাশিয়ায় ব্যর্থ বিদ্রোহের পর থেকে অনেকটা অন্তরালেই ছিলেন ৬২ বছর বয়সী ইয়েভগিনি প্রিগোজিন। ঠিক দুমাস পর গত সোমবার তিনি এক ভিডিওতে আবির্ভূত হন।

ওয়াগনার গ্রুপের টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট করা ওই ভিডিওতে প্রিগোজিনকে দেখা যায় যুদ্ধের সাজপোশাকে। তাকে বলতে শোনা যায়, আফ্রিকাকে তারা ‘আরও মুক্ত’ করছেন।

বিভিন্ন দেশের জন্য ভাড়াটে হয়ে কাজ করা এই মিলিশিয়া বাহিনীর হাজারো যোদ্ধা আফ্রিকা মহাদেশে রয়েছে বলে মনে করা হয়। সেখানে তাদের লাভজনক ব্যবসায়ীক স্বার্থ রয়েছে।

প্রিগোজিনের সৈন্যরা মালি ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকসহ বিভিন্ন দেশে রয়েছে। এসব দেশে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলছে জাতিসংঘসহ মানবাধিকার গোষ্ঠীগুলো।

বিএনএনিউজ২৪/এইচ.এম,জিএন।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী