27 C
আবহাওয়া
৮:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রামুতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু 

রামুতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু 

কুমিল্লায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের রামুতে বালতির পানিতে ডুবে মেহেরান কবির নামের ১৬ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাকমার কাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মেহেরান কবির ওই গ্রামের রবিউল হাসানের ছেলে।

নিহত শিশু মেহেরান কবিরের চাচা হামিদুল হাসান শিমুল জানান, ঘরের বারান্দার সামনে বৃষ্টির পানি সংরক্ষনের জন্য বালতি রাখা হয়। পানি ভর্তি ওই বালতি নিয়ে শিশুটি খেলা করছিলো। এক পর্যায়ে শিশুটি পানি ভর্তি বালতিতে পড়ে যায়।

কিছুক্ষণ পরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বৃষ্টির পানি ভর্তি বালতির ভিতরে শিশুটিকে দেখতে পাওয়া যায়। শিশুকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওযা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাঈল মো: নোমান জানান, বাড়ির আঙিনায় বৃষ্টির পানি ভর্তি বালতিতে ডুবে শিশুটি মারা যায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

বিএনএনিউজ/শাহিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী