25 C
আবহাওয়া
৮:০২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » আগস্টের পর আফগানিস্তানে মার্কিন সেনা থাকতে পারবে না: তালেবান

আগস্টের পর আফগানিস্তানে মার্কিন সেনা থাকতে পারবে না: তালেবান

তালেবান

বিএনএ, বিশ্বডেস্ক : তালেবান হুঁশিয়ারি দিয়ে বলেছে, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সব মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করতে হবে, এটা তাদের রেড লাইন।

কাতারে তালেবানের দপ্তরের মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন তথা বিদেশি সেনা প্রত্যাহারে বিলম্বের জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে। এ ক্ষেত্রে বিলম্ব সহ্য করা হবে না।

মার্কিন কর্মকর্তাদের অনেকেই এরিমধ্যে বলেছেন, আগস্টের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার শেষ নাও হতে পারে।

পূর্ব ঘোষিত সময়ের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার নাও হতে পারে বলে স্বয়ং জো বাইডেনও গতকাল ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে লোকজনকে সরিয়ে নিতে মার্কিন সেনাদের আরও বেশি দিন রাখার প্রয়োজন হতে পারে। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে সব মার্কিন সেনার আফগানিস্তান ত্যাগ করার কথা রয়েছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সতর্ক করে বলেছে, যারা আফগানিস্তান ছাড়তে চায় তাদের সবাইকে স্থানান্তরিত করা পূর্ব ঘোষিত সময়ের মধ্যে সম্ভব নয়। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।    

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত