24 C
আবহাওয়া
৬:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি

দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি

দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি

বিএনএ, ঢাকা: পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি। এবার হজে গিয়ে এ পর্যন্ত ১১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুলাই) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, শনিবার (২২ জুলাই) রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৩৪টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১০৫টি, সৌদি এয়ারলাইনসের ৮৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৪০টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।

এদিকে, এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৮৯ এবং মহিলা ২৫ জন। তাদের মধ্যে মক্কায় ৯৪, মদিনায় ৭ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৯ জন, আরাফায় ২ জন ও মুজদালিফায় ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী