24 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে সড়কে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঝিনাইদহে সড়কে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঝিনাইদহে সড়কে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বিএনএ, ঝিনাইদহ: সড়ক দুর্ঘটনা রোধসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। রোববার (২৩ জুন) দিনব্যাপী ঝিনাইদহ-যশোর মহাসড়কের চুটলিয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ, বিআরটিএ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে গঠিত এ ভ্রাম্যমাণ আদালতে ওই সড়কে চলাচলকারী যানবাহনে অভিযান চালানো হয়। অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শিলা, বিআরটিএ’র ইন্সপেক্টর প্রকৌশলী এস এম সবুজ, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।

দিনভর অভিযানে নানা অনিয়মের অভিযোগে ১২ টি যানবাহনে মামলা দিয়ে ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও চালকদের নানা বিষয়ে সতর্ক করা হয়।

বিএনএনিউজ/ আতিকুর রহমান/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী