25 C
আবহাওয়া
১০:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে কমতে শুরু করেছে নদীর পানি

জামালপুরে কমতে শুরু করেছে নদীর পানি


বিএনএ, জামালপুর: জামালপুরের যমুনা ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি কমতে শুরু করেছে। পূর্বের তুলনায় যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৩ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ।

জামালপুরের নদ-নদী গুলোতে পানি কমলেও জনদুর্ভোগ কমেনি। লক্ষাধিক মানুষ এখনও পানি বন্দি। ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বন্যার পানিতে ১ হাজার ৭১৮ হেক্টর জমির ফসল ডুবে গেছে। এর মধ্যে ২৫ হেক্টর আমন বীজতলা ২১৫ হেক্টর জমির আউশ ধান, ১ হাজার ৩২৬ হেক্টর পাট, ১২২ হেক্টর জমির শাকসবজি ও ৩০ হেক্টর জমির মরিচ পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী, বকশীগঞ্জ ও সদর উপজেলার বন্যা কবলিতদের জন্য মোট ৩৫০ মেট্রিক টন চাল, নগদ ৭ লাখ টাকা এবং ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ ও বিতরণ অব্যাহত রয়েছে ।

বিএনএ/শাহীন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা