29 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬


বিএনএ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৩ মে) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২২ মে) মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- আলী (৩৯), পলাশ (২৭), রাকিব (২২), শ্রাবণ (২৭), শরীফ (৩১), শাফিন (২০), রাব্বি (১৯), শাহাজাদা (৩২), রুবেল (২৬), রহিত (২২), রুবেল মেহেদী (২০), আকাশ (২০), তাজউদ্দিন (২৮), জাবেদ (৩২), সালাউদ্দিন (২৭), রেন্টু (৩২), শাকিল (২০), সফিক (৩২), আনিস (২৫), রনি (২২), সাগর (১৯), তোজাফুল (৩৫), সাদ্দাম (২৪), আকিব (২২), আমেন (৩২) ও তাহমিনা (২৬)।

এ কে এম মেহেদী হাসান জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির মামলায় ৩ জন, চুরির মামলায় ৫ জন, দ্রুত বিচার আইনে ৮ জন, খুনের মামলায় একজন, ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ও ওয়ারেন্ট ভুক্ত আসামি ৩ জন। তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী