26 C
আবহাওয়া
১২:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে নারীর অস্বাভাবিক মৃত্যু: স্বামী আটক

রাজধানীতে নারীর অস্বাভাবিক মৃত্যু: স্বামী আটক

রাজধানীতে নারীর অস্বাভাবিক মৃত্যু স্বামী আটক

বিএনএ, ঢাকা: রাজধানীর জুরাইনের একটি বাসায় মুন্নি আক্তার (২৬) নামের এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বামী পরিচয়দানকারী রুবেলকে আটক করেছে পুলিশ। হাসপাতালে তার স্বামী রুবেল নামে এক যুবক দাবি করেন মুন্নি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় মুন্নিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুবেল দাবি করেন, দেড় বছর আগে প্রেমের সম্পর্কে মুন্নিকে বিয়ে করেছেন। তবে মুন্নির দ্বিতীয় বিয়ে এটি। বিয়ের পর থেকে জুরাইন আলম মার্কেট সংলগ্ন মদিনা মসজিদ গলির ৩ তলা একটি বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন। মুন্নি আগে পোশাক তৈরি কারখানায় কাজ করলেও গত ২০ দিন আগে তাকে কাজ ছাড়তে বলেন রুবেল। আর রুবেলও পেশায় তেমন কিছুই করেন না।

তিনি দাবি করেন, বিকেলে প্রতিবেশী ভাড়াটিয়ার সঙ্গে মুন্নির ঝগড়া হয়। সেজন্য তিনি মুন্নিকে বকাঝকা করে বাসায় রেখে বাইরে চলে যান। কিছুক্ষণ পর ফিরে রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পাই। তখন দরজা ভেঙে ভিতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখি। তাকে সেখান থেকে নামিয়ে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক মুন্নিকে মৃত ঘোষণা করেন।

এদিকে রুবেল নিজেকে মুন্নির স্বামী দাবি করলেও শ্বশুরের নাম, মুন্নির গ্রামের বাড়ির ঠিকানা জানাতে পারেননি। তবে নিজের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলার চন্ডিপুর গ্রামে বলে জানান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দাবি করলেও জিজ্ঞাসাবাদের জন্য রুবেলকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল,বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী