29 C
আবহাওয়া
৬:৫০ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

চবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ


 বিএনএ, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

‘বি’ ইউনিটে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ২৪৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। যা মোট উপস্থিতির ৭৯ দশমিক ৭২ শতাংশ।

প্রথমদিন গত বৃহস্পতিবার সকালের শিফটে ১৭ হাজার ৬৬৫ জনের মধ্যে ১৪ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ৮১ দশমিক ৩৮ শতাংশ, তিন হাজার ২৭৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বিকেলে ১৭ হাজার ৬৮৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ হাজার ৪০০ জন।

বিকেলের শিফটে উপস্থিতির হার ৮১ দশমিক ৪২ শতাংশ ও ৩ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। শুক্রবার তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষায় ১৭ হাজার ৬৬৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৩ হাজার ৫৭১ জন শিক্ষার্থী।

উপস্থিতির হার ছিল ৭৬ দশমিক ২৬ শতাংশ। এতে মোট ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ২৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিএনএ/ সুমন বাইজিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত