25 C
আবহাওয়া
৭:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাইডেনের

চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাইডেনের


বিএনএ, বিশ্বডেস্ক : তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে চীনের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাপানের রাজধানী টোকিও-তে সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

তাইওয়ানকে রক্ষায় আমেরিকা সামরিক পথ বেছে নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন- ‘হ্যাঁ, আমরা এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ’।

তিনি আরও বলেন, ‘আমরা এক চীন নীতির সঙ্গে একমত। আমরা তাতে সই করেছি। কিন্তু জোর করে তাইওয়ানকে নিয়ন্ত্রণে নেওয়ার দৃষ্টিভঙ্গি সঠিক নয়। এটা করা হলে গোটা অঞ্চলই অস্থিতিশীল হয়ে পড়বে এবং তা ইউক্রেনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের সমতুল্য হবে’।

তাইওয়ানের খুব কাছাকাছি এলাকায় বিমান উড়িয়ে এবং নানা মহড়া চালিয়ে চীন উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেন বাইডেন।

বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রী চীনের নৌবাহিনীর তৎপরতা এবং রুশ-চীন সামরিক মহড়ার ওপর কঠোর নজরদারি করার বিষয়ে একমত হয়েছেন।

চীনকে নিজের অর্থনৈতিক ও সামরিক প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত