26 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » টমটমে ৫ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ৩

টমটমে ৫ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ৩


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ তিন কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার (২২ মে) বিকেলে উখিয়া-টেকনাফ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ কোটি ১০ লক্ষ টাকা।

আটককৃতরা হলেন, উখিয়ার বালুখালীর মৃত সৈয়দ কাশেমের ছেলে মো. ইসমাইল জয়নাল (২২), উপজেলার খারাইংঘোনার মো. ইসমাঈলের ছেলে মো. জসিম উদ্দিন (২৫) ও ঘোনারপাড়ার নুর মোহাম্মদের ছেলে জোবায়েদ উদ্দিন (২১)।

র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া-টেকনাফ সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় একটি টমটম তল্লাশি করে ইসমাইল, জসিম ও জোবায়েদকে আটক করে। এসময় জয়নালের কাছ থেকে উদ্ধার প্লাস্টিকের বস্তার ভেতরে ইট সদৃশ স্কচটেপ ও কাগজ মোড়ানো পোটলা থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী