26 C
আবহাওয়া
১২:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পৃথিবীজুড়ে রয়েছে একাধিক তাজমহল !

পৃথিবীজুড়ে রয়েছে একাধিক তাজমহল !


বিএনএ ডেস্ক :  ‍শুধু  সম্রাট শাহজাহানের তৈরী করা তাজমহল নয়, পৃথিবীজুড়ে রয়েছে একাধিক তাজমহল।  নিজের প্রিয়তমা বেগম মমতাজমহলের স্মৃতিতে এক অপরূপ সৌধ বানানোর পরিকল্পনা করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। সেইমতো ১৬৩২ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল তার নির্মাণকাজ। বিশ বছর পর বাস্তবে রূপ নিয়েছিল সম্রাটের স্বপ্নের তাজমহল।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাতেও যোগ হয় তাজমহলের নাম। কিন্তু আরও আশ্চর্যের কথা হল, তাজমহল আদৌ এক এবং একমাত্র নয়।  পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম যে তাজমহল, তারই নাকি একাধিক প্রতিরূপ ছড়িয়ে রয়েছে সারা বিশ্ব জুড়ে।

তাজমহলের প্রথম প্রতিরূপটি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন খোদ সম্রাট শাহজাহানই। বেগমের সমাধিমন্দিরের ঠিক মুখোমুখি, যমুনা নদীর অন্য তীরে আরেকটি তাজমহল নির্মাণের পরিকল্পনা ছিল তার। যা তৈরি হবে কালো পাথরে। কিন্তু ছেলে আওরঙ্গজেবের হাতে বন্দি হওয়ার পর সম্রাটের সে ইচ্ছা পূরণের আর সুযোগ মেলেনি।

    বাংলার  তাজমহল 

তবে একইরকম উদ্যোগ নিয়েছিলেন সম্রাট ঔরঙ্গজেব নিজেই। অবশ্য পিতার স্মৃতির উদ্দেশে নয়। নিজের বেগম রাবিয়া-উদ-দৌরানির মৃত্যুর পর তাজমহলের নকশা অবলম্বনেই একটি সমাধিসৌধ গড়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। মহারাষ্ট্রের অওরঙ্গাবাদে ‘বিবি কা মাকবারা’ নামের সেই সৌধটি সম্পূর্ণ করেন সম্রাটপুত্র আজম খান।

আসল তাজমহলের  আদলে এক স্থাপত্য গড়ে উঠেছে খোদ ইংল্যান্ডে। উনিশ শতকে ওয়েলসের রাজকুমার জর্জের বাসস্থান হিসেবে ইংল্যান্ডের ব্রাইটনে তৈরি করা হয় এটি। যার নাম ‘রয়্যাল প্যাভিলিয়ন’।

নকল করার ক্ষেত্রে পৃথিবীজোড়া সুনাম রয়েছে যে দেশের, সেই চিনও এ ব্যাপারে পিছিয়ে নেই। চিনের শেনজেন শহরের ‘উইন্ডো অব দ্য ওয়ার্ল্ড’ পার্কে রয়েছে তাজমহলের একটি প্রতিরূপ। আবার পৃথিবীর অন্যতম বিলাসবহুল ধনী শহর দুবাইয়ে একটি হোটেলের আকার নিয়েছে তাজমহল। কুড়িতলার এই পাঁচতারা হোটেলটির নাম ‘তাজ আরাবিয়া’।

হোটেল তাজ আরাবিয়া 

 

রাজধানী ঢাকার অদুরে সোনারগাঁয়ে রেয়েছে ‘বাংলার তাজমহল’। সে দেশের সব মানুষের পক্ষে ভারতে এসে তাজমহল দেখা সম্ভব নয়। এই কথা ভেবে ২০০৮ সালে এই প্রতিরূপটি বানিয়েছেন বাংলাদেশের চিত্রপরিচালক আহসানউল্লা।

এ কথা ঠিক যে, সপ্তম আশ্চর্যের অন্যান্য নিদর্শনগুলির মতো তাজমহল এক ও একমাত্র নয়। কিন্তু বিশ্বজুড়ে এত প্রতিরূপ গড়ে ওঠাই বোধহয় তাজমহলের সৌন্দর্যের সবচেয়ে বড় শংসাপত্র।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী