26 C
আবহাওয়া
৯:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি

বিএনএ, ঢাকা : ৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাদের মধ্যে ৮ জন উপ-রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রার। ২৫ বছর চাকরি পূর্তিতে ঐচ্ছিক অবসর ধারায় তাদের অবসরে পাঠানো হয়।  বুধবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৮তম সভা ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওই সভায় চাকরিকাল ২৫ বছরপূর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও নয় জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ সভায় সভাপতিত্ব করেন।

অবসর প্রদান করা ৯ কর্মকর্তা হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. শাহ আলম ঢালী, মো. মোহসীন ইকবাল, প্রেমানন্দ শীল, মোহাম্মদ শামীম আলম মৃধা, জিন্নাত আরা, অমিত কুমার দাশ, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মো. মতিউর রহমান মোল্যা এবং সহকারী রেজিস্ট্রার এ কে এম বদরুল আলম।

সিন্ডিকেট সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের (ভার্চু্যয়ালি যুক্ত), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমানসহ সিন্ডিকেটের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি