18 C
আবহাওয়া
১০:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে হাতির আক্রমণে চোরাকারবারি নিহত

ময়মনসিংহে হাতির আক্রমণে চোরাকারবারি নিহত

ময়মনসিংহে হাতির আক্রমণে চোরাকারবারি নিহত

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় সীমান্ত এলাকা দিয়ে চিনি আনার সময় হাতির আক্রমনে আইনু মিয়া (৪০) নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আইনু মিয়া ওই গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

ঘোষগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আ. শহিদ মিয়া বলেন, সম্প্রতি ভারত থেকে চোরাই পথে প্রতিদিনই চিনি নামছে। ঘটনার দিন সাড়ে ১২ টার দিকে সীমান্ত এলাকা দিয়ে গারো সম্প্রদায়ের লোকজন চিনির বস্তা সীমান্ত পার করে আইনু মিয়ার হাতে তুলে দেন। আইনু বাইসাইকেল দিয়ে চিনি নিয়ে ফেরার সময় হাতির সামনে পড়ে। হাতি দেখে দৌড়ে পালাতে চাইলেও শেষ রক্ষা হয়নি। হাতি শুর দিয়ে পেঁচিয়ে এক পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এতে ঘটনাস্থলেই আইনু মিয়া মারা যায়। হাতি চলে গেলে স্থানীয়রা টের পেয়ে আইনু মিয়ার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, চোরাই চিনি আনতে গিয়ে হাতির আক্রমণে পা বিচ্ছিন্ন হয়ে আইনু মিয়া মারা গেছে। তবে, পুলিশ আসছিল কিনা বিষয়টি জানা নেই।

এ বিষয়ে জানতে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাম্বারে একাধিকবার ফোর করলেও তিন রিসিভ করেননি।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী