24 C
আবহাওয়া
৬:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আরাভ খান নজরদারিতে: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাভ খান নজরদারিতে: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাভ খান নজরদারিতে: পররাষ্ট্র মন্ত্রণালয়

বিএনএ: পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি দুবাইয়ে পালিয়ে থাকা আরাভ খানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো সহায়তা চায়নি। তবে আরাভ নজরদারিতে আছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।

বলেন, আরাভের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো সহায়তা চায় তাহলে অবশ্যই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তথ্য দিয়ে সহায়তা করব। তবে এখন পর্যন্ত কোনো সহায়তা চায়নি। এ বিষয়ে দূতাবাস যোগাযোগ রাখছে এবং তথ্য চাওয়া হলে আমরা তথ্য দেয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন

রবিউল ওরফে আরাভ খানের সবশেষ অবস্থান সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র বলেন, যত দূর জানি আরাভ খান এখন পর্যন্ত নজরদারিতে আছেন। তাঁকে গ্রেপ্তার করা হয়নি।

ভারতীয় পাসপোর্ট নিয়ে আরাভ খান নাম ধারণ করে রবিউল দুবাইয়ে পৌঁছান। এ নিয়ে জানতে চাইলে সেহেলি সাবরিন বলেন, ‘ভারতের পাসপোর্টের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। কাজেই ভারতের পাসপোর্ট বাতিল করে তাঁকে দেশে ফেরত আনা হবে কি না, সেটি নিয়ে ওই মন্ত্রণালয় কাজ করবে। আমাদের যে দূতাবাস আছে দুবাই ও আমিরাতে এবং আমাদের কাছে যদি তথ্য চাওয়া হয় তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করতে পারি।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী