18 C
আবহাওয়া
৭:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ন্যাটোকে রাশিয়ার হুঁশিয়ারি

ন্যাটোকে রাশিয়ার হুঁশিয়ারি


বিএনএ, বিশ্বডেস্ক : পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠালে পরিণতি ভয়াবহ হবে বলে দেশটির পক্ষ থেকে ন্যাটোকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হবে বেপরোয়া এবং ভয়াবহ বিপজ্জনক সিদ্ধান্ত। সংবাদ সম্মেলনে পেসকভ সাংবাদিকদের বলেন, রুশ ও ন্যাটো বাহিনীর যেকোনো সম্ভাব্য সংঘাতের স্পষ্ট পরিণতি হতে পারে যার ক্ষতিপূরণ হবে অনেক কষ্টসাধ্য।

এছাড়া, মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পোলান্ডের এই প্রস্তাবের সমালোচনা করে বলেছেন, এটা করলে রাশিয়া-এবং ন্যাটো সেনাদের মধ্যে সরাসরি সংঘর্ষ হবে যা হওয়া উচিত নয়।

পোল্যান্ড সম্প্রতি বলেছে, আগামী ন্যাটো সম্মেলনে ইউক্রেনে শান্তিরক্ষা মিশনের জন্য আনুষ্ঠানিক একটি প্রস্তাব তারা পেশ করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামীকাল ব্রাসেলসে জরুরি ন্যাটো সম্মেলনে যোগ দিতে ইউরোপে যাচ্ছেন। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা