26 C
আবহাওয়া
১০:১০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » গণহত্যা-স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

গণহত্যা-স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

গণহত্যা-স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

বিএনএ,চট্টগ্রাম: আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার (২৩ মার্চ) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে- শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ১ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা, ২৫ মার্চ তারিখে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। সুবধাজনক সময়ে সমগ্র জেলায় ২৫ মার্চ স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাড়ে ১০টায় গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত কেপিআই ও জরুরি স্থাপনা বাদে অন্যান্য স্থানে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট, রাত ৯টা ৫ মিনিটে নগরীর ফয়’স লেকস্থ বধ্যভূমিতে শহিদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের মধ্যে রয়েছে-২৬ মার্চ ভোর ৫টা ৫১ মিনিটে কোর্টহিলে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। দিবসের মূল অনুষ্ঠান শুরু হবে সকাল ৮টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। একই সময় সেখানে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, কারারক্ষী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড কর্তৃক কূচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করবে।

দিবসের আরো অনুষ্ঠানের মধ্যে রয়েছে দুপুর ১২টায় এম.এ আজিজ স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দুপুর ১টায় হাসপাতাল জেলখানা এতিমখানা শিশু পরিবার ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন, সুবিধাজনক সময়ে জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার শান্তি কামনায় মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিকেল ৪টায় শিশু একাডেমিতে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান এবং এম.এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস বনাম বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রীতি ফুটবল প্রতিযোগিতা। সুবিধাজনক সময়ে সিনেমাহলসমূহে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র এবং উম্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শণী, জেলা ও উপজেলা সদরে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান, টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ, কাবাডি ও হাডুডু খেলার আয়োজন, দিনব্যাপী শিশু পার্ক, জাদুঘর, চিড়িয়াখানা শিশুদের জন্য উম্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থাকরণ, ডিস/ক্যাবল অপারেটর কর্তৃক মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন।

এছাড়া সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি