20 C
আবহাওয়া
৪:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন

ভুটান-১

বিএনএ ডেস্ক, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে তার এই সফর।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সফরে দুই দেশের মধ্যে দুইটি সমাঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দেশটির রয়াল একাডেমি অব পারফর্মিং আটর্সের (রাপা) ২২ জন শিল্পী এবং চারজন সাংবাদিক গত ১৯ মার্চ ঢাকায় এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আমানুর রহমান জানান, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং আগামী ২২ থেকে ২৫ মার্চ বাংলাদেশ সফর করবেন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের সময় দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে।

সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠানমালায় অতিথি হিসেবে ডা. লোটে শেরিং উপস্থিত থাকবেন। ওই দিন সন্ধ্যায় তার সম্মানে প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করবেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা