25 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কম্বোডিয়ায় বার্ড ফ্লুতে কিশোরীর মৃত্যু

কম্বোডিয়ায় বার্ড ফ্লুতে কিশোরীর মৃত্যু

কম্বোডিয়ায় বার্ড ফ্লুতে কিশোরীর মৃত্যু

বিএনএ বিশ্বডেস্ক: কম্বোডিয়ায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ১১ বছর বয়সী এক কিশোরী মারা গেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দেশটির সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ এ তথ্য জানিয়েছে। সে কবে মারা গেছে সে সম্পর্কে কিছু বলে নি।

এদিকে, সম্প্রতি স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় বিশ্বস্বাস্থ্য সংস্থা সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। যদিও সংস্থাটি জোর দিয়ে বলেছে, মানুষের জন্যে এ ভাইরাসের ঝুঁকি খুব কম।

গত ১৬ ফেব্রুয়ারি কম্বোডিয়ার প্রে ভেং প্রদেশের কিশোরীটি অসুস্থ হয়ে পড়ে। তার জ্বর, গলা ব্যথা ও কাশি দেখা দেয়। পরে হাসপাতালে সে মারা যায়।

তবে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ মেয়েটির এইচফাইভএনওয়ান পজিটিভ ছিল বলে জানিয়েছে। এই রোগ সাধারণত প্রত্যক্ষ সংস্পর্শের মাধ্যমে পাখি থেকে মানুষের মধ্যে ছড়ায়। ইউরোপে ২০২১ সালের শেষ দিক থেকে বার্ড ফ্লু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। উত্তর ও দক্ষিণ আমেরিকাতেও এই ফ্লু মারাত্মকভাবে ছড়িয়েছে।

বিএনএ/ বিএম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন