33 C
আবহাওয়া
৬:৫০ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কুবির সকল পরীক্ষা স্থগিত

কুবির সকল পরীক্ষা স্থগিত

কুবির সকল পরীক্ষা স্থগিত

বিএনএ,কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চলমান চূড়ান্ত সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিন ও প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি জানান, সরকারী নির্দেশনা মোতাবেক ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে ডিন ও প্রভোস্টদের সম্মতিক্রমে সকল ধরণের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ, করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে, সোমবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের পর আজ এ সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন।

বিএনএনিউজ/হাবিবুর,মনির

Loading


শিরোনাম বিএনএ
লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার