32 C
আবহাওয়া
৬:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭


বিএনএ ডেস্ক:নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সাত জন নিহত হয়েছে। রোববার দেশটির বিমানবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্তের আগে পাইলট ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন।

মুখপাত্র ইবিকুনলে দারামোলা এক বিবৃতিতে বলেছেন, ‘আবুজা বিমানবন্দরে ফেরার সময় নাইজেরিয়ার বিমান বাহিনীর বিচক্র্যাফট কিংএয়ার বি৩৫০আই বিমান বিধ্বস্ত হয়েছে, এর আগে ইঞ্জিনে সমস্যার কথা জানানো হয়েছিল। দুঃখজনকভাবে বিমানে থাকা সাত জনই দুর্ঘটনায় নিহত হয়েছে।’

সামাজিক যোগাযোগামাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে আগুন নেভাতে জলকামান ব্যবহার করা হচ্ছে।

বিমানবাহিনী জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত