29 C
আবহাওয়া
৭:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা


বিএনএ, স্পোর্টস ডেস্ক : আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তার। বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার দূর্দান্ত এক বছর কাটিয়েছেন। সেটারই পুরস্কার পেয়েছেন ২৩ বছর বয়সী নাহিদা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ২০২৩ সালের বর্ষসেরা নারী একাদশ প্রকাশ করে আইসিসি।

এতে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। তাসমান সাগর পারের আরেক দেশ নিউজিল্যান্ড থেকে আছেন দুইজন। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে জায়গা পেয়েছেন একজন করে।

২০২৩ সালে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নেন ২০ উইকেট, যেটি ছিল বছরের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরার পুরস্কারও পেয়েছিলেন তিনি।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে নারী দল: ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), চামিরা আতাপাতু (শ্রীলঙ্কা), এলিস পেরি (অস্ট্রেলিয়া), আমেলিয়া খের (নিউজিল্যান্ড), বেথ মনি (উইকেটরক্ষক/অস্ট্রেলিয়া), নাট স্কাইভার ব্রান্ট (ইংল্যান্ড), অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া), আন্নাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), লি তাহুহু (নিউজিল্যান্ড), নাহিদা আক্তার (বাংলাদেশ)।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী