29 C
আবহাওয়া
২:০১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

ইবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন


বিএনএ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাকিব এবং দৈনিক আজকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিমুল হাসান প্রান্ত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তারিক সাইমুম (বাংলাদেশ নিউজ এজেন্সি), যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আদনাদ (দৈনিক আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান (ডেইলি সান), দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির রিমন (দৈনিক তৃতীয় মাত্রা), কোষাধ্যক্ষ শাহীন আলম (স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানা নওশীন তিতলী (দৈনিক আমার সংবাদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাথিয়া ঐশী (দৈনিক নাগরিক ভাবনা), ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান (দৈনিক বাংলা পত্রিকা) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন রেজা আহমেদ (দৈনিক সময়ের দিগন্ত), সামি আল সাদ আওন (দৈনিক ভোরের ডাক), যায়ীদ বিন ফিরোজ (রাইজিং বিডি), মোস্তাক মোর্শেদ ইমন (দৈনিক নবচেতনা), মংক্যাচিং মারমা (নিউজ ভিশন বিডি)

এর আগে সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন। পরে দুপুর ১টায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এরপর সদ্য বিদায়ী সভাপতি মুরতুজা হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরাম, শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রীর নেতাকর্মী সহ অন্যান্যরা।

বিএনএনিউজ/তারিক/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী