26 C
আবহাওয়া
৯:৫৫ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় পরিচ্ছন্ন কর্মী নিহত

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় পরিচ্ছন্ন কর্মী নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লা গাড়ির ধাক্কায় এক পরিচ্ছন্ন কর্মী নিহত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শিখা রানী ভবানী (৫৫)। নিহত রানী পরিবার নিয়ে মহাখালী সাততলা পাশে বস্তি এলাকায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম। তিনি বলেন, মধ্যরাতে মহাখালীর জাহাঙ্গীর গেটের সামনে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন রানী নামে এক পরিচ্ছন্নতাকর্মী। ফ্লাইওভারের ওপর থেকে জাহাঙ্গীর গেটগামী একটি ময়লার গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, চাপা দিয়েই ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!