22 C
আবহাওয়া
১২:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » তক্ষকসহ ৭ পাচারকারী গ্রেফতার

তক্ষকসহ ৭ পাচারকারী গ্রেফতার

তক্ষকসহ ৭ পাচারকারী গ্রেফতার

বিএনএ, ঢাকা : রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে একটি তক্ষকসহ সংঘবদ্ধ পাচারকারী চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন¬ আব্দুল্লাহ আল মামুন (৩৪), সজিব (২৩), সাইফুল ইসলাম (৫৮), ইউসুফ (৪১), শাহাবুদ্দিন (৩৯), আনিসুর রহমান (৪৮) ও জাকির হোসেন (৪২)।

র‌্যাব-৪ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন বিভাগের পরিদর্শক নারগিস সুলতানা লিজা মাজার রোডের একটি বাসায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওই বাসা থেকে একটি তক্ষক উদ্ধার হয়। বন্যপ্রাণি তক্ষক সংরক্ষণ ও পাচার করার অপরাধে বন্যপ্রাণি সংরক্ষন ও নিরাপত্তা আইনের গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল্লাহ আল মামুনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বাকিদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে ১ মাস করে কারাদন্ড দেওয়া হয়। ধৃত আসামীরা জরিমানাকৃত অর্থ প্রদানে ব্যর্থ হলে তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলা থেকে তক্ষক সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে চড়াদামে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত তক্ষকটি মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

বিএনএ/ এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি