34 C
আবহাওয়া
৬:৪৮ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা দিল ইতালি দূতাবাস

সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা দিল ইতালি দূতাবাস

সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা দিল ইতালি দূতাবাস

আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষ্যে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস ৬ জন প্রবাসী বাংলাদেশি এবং ১টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ‘রেমিট্যান্স পুরস্কার’ প্রদান করেছে। গত ২০ ডিসেম্বর দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০২০ থেকে জুন ২০২১ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাঁদেরকে এ পুরস্কার প্রদান করা হয়। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এ পুরস্কার বিতরণ করেন।

২০২১ সালের ‘রেমিট্যান্স পুরস্কার’ প্রাপ্তরা হলেন: ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী,  কার্ত্তিক চন্দ্র ঘোষ, শাহাজালাল মিলন, রায়হান মোহাম্মদ উদ্দিন রাসেল এবং ব্যক্তি ক্যাটাগরি  (মহিলা) হাবিবা কবির, মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ‘বাংলা এসআরএল’।

রাষ্ট্রদূত আহসান রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রবাসী সকল বাংলাদেশিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ২০২১ বছরটি মুজিববর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর কারণে খুবই তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে তিনি ‘প্রবাসী-বান্ধব সরকার’ উল্লেখ করে এবারের প্রতিপাদ্য ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’- কে সামনে রেখে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং বৈধ অভিবাসনের পক্ষে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৯ সালে রোমের বাংলাদেশ দূতাবাস ‘রেমিট্যান্স পুরস্কার’ চালু করে।

Loading


শিরোনাম বিএনএ
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু