23 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পদ্মা সেতু নিয়ে টেলিফিল্ম

পদ্মা সেতু নিয়ে টেলিফিল্ম

টেলিফল্ম

বিনোদন ডেস্ক: মুক্তিযুদ্ধের বিজয় গাঁথা ও পদ্মা সেতু কেন্দ্র করে একটি টেলিফিল্ম নির্মিত হয়েছে। এটির নাম ‘সূর্যসকাল’।টেলিফিল্মটির পরিচালনা করেছেন রেজানুর রহমান।

এর গল্পে দেখা যাবে- স্বপ্নের পদ্মা সেতু কাছ থেকে দেখবে বলে দেশের শ্রেষ্ঠ সন্তান একদল বীর মুক্তিযোদ্ধা এক বন্ধুর বাড়িতে একত্রিত হয়। দীর্ঘ দিন পর তাদের দেখা।

সঙ্গত কারণেই অনেক উৎফুল্ল তারা। পদ্মা সেতু দেখতে যাওয়ার আগে নানান ধরনের প্রস্তুতি শুরু হয় সবার মাঝে। সিদ্ধান্ত হয় পরের দিন সকালে সূর্য ওঠার সময় পদ্মা সেতু দেখার জন্য যাত্রা শুরু করবেন তারা।

রাতে একটি অনুষ্ঠান কেন্দ্র করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন সবাই। রাতে একজন খুন হয়। তার পর ঘটতে থাকে অনেক বিব্রতকর ঘটনা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক চরম সত্যের মুখোমুখি দাঁড়ায়। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মটির গল্প।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ঝুনা চৌধুরী, জিয়াউল হাসান কিসলু, হাফিজুর রহমান সুরুজ, সুমনা সোমা প্রমুখ। টেলিফিল্মটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী