24 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক: অ্যান্টিগায় আগের দুটি টেস্টের স্মৃতি খুব একটা সুখকর নয় বাংলাদেশের। সাম্প্রতিক টেস্ট ফর্মও ভালো না। এর মধ্যে অভিজ্ঞ দুই ক্রিকেটার ছিটকে গেছেন ইনজুরিতে। তাতে টেস্ট নেতৃত্বে অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার কাছে অবশ্য উইকেট ভালোই মনে হয়েছে। তবে শুরুতে পেসারদের কাজে লাগাতে চান তিনি।

বাংলাদেশের একাদশেও আছেন তিন পেসার। তাসকিন আহমেদের সঙ্গী হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। স্পিনে অধিনায়ক মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম।

জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হয়নি লিটন দাসের, পরে খেলেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। তাকে ফেরানো হয়েছে একাদশে। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পর আবার সুযোগ পেয়েছেন শাহাদাৎ হোসেন দীপু।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুুমিনুল হক, শাহাদাৎ হোসেন দীপু, লিটন দাস, জাকের আলি, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে