29 C
আবহাওয়া
১:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

বাসের ধাক্কা

বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুর সেনপাড়ায় বাসের ধাক্কায় মো. হৃদয় শেখ (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি হৃদয় শেখ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এসময় কাফরুল থানাধীন সেনপাড়া আল-হেলাল হাসপাতালের সামনে স্বাধীন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে হৃদয় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত হৃদয় গোপালগঞ্জ সদর জেলার শুকতাই গ্রামের মো. মোসলেম শেখের ছেলে। বর্তমানে মিরপুর কাজীপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। সে ওই এলাকার একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালককে গ্রেফতার করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী