30 C
আবহাওয়া
১০:০৫ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত

সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত

সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত

বিএনএ, কক্সবাজার: সেন্টমার্টিনে পর্যটকদের সংখ্যা কিছুটা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেন্টমার্টিন দ্বীপে নভেম্বরে যেতে পারবেন পর্যটকরা, কিন্তু রাতে থাকতে পারবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে সর্বোচ্চ ২ হাজার জন যেতে পারবেন। ফেব্রুয়ারিতে পুরোপুরি পর্যটন বন্ধ থাকবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ কথা জানান।

তিনি জানান, নভেম্বর মাসে পর্যটকরা রাতে সেন্টমার্টিনে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকরা রাতে থাকতে পারবেন। তবে এই দুই মাস সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেখানে যেতে পারবেন।

এ ছাড়া ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং এ সময় পর্যটকদের যাওয়া পুরোপুরি বন্ধ থাকবে বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টার এই উপপ্রেস সচিব বলেন, সেন্টমার্টিন কোরাল দ্বীপ। দ্বীপটি রক্ষা এবং এর পরিবেশ রক্ষার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক প্রশ্নের জভাবে অপূর্ব জাহাঙ্গীর জানান, বছরের অন্যান্য মাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মূলত এ সময়ে পর্যটকদের চাপ অনেক বেশি থাকে সেজন্য এই চার মাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনএনিউজ/ বিএম /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত