22 C
আবহাওয়া
১২:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ইজিবাইক চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

ঝিনাইদহে ইজিবাইক চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

শিক্ষা উপমন্ত্রীর নাম ব্যবহারকারী প্রতারক শিহাব ফের গ্রেপ্তার

বিএনএ, ঝিনাইদহ: মদের মধ্যে ঘুমের ওষুধ খাওয়ায়ে ইজিবাইক চালক ইকরামুল ইসলাম (২৬) কে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা ও কালীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ১৯ অক্টোবর কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের একটি ধান ক্ষেতের পাশ থেকে ইকরামুল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।   ইকরামুল ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে।

ইকরাম হত্যায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়।  মামলা দায়ের পর পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে।  এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, ইজিবাইক চালক হত্যা মামলাটি ছিল ক্লুলেস। এ ঘটনায় ১৯ অক্টোবর থানায় ইকরামুলের ভাই রবিউল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তিনদিনের মধ্যে হত্যার সাথে জড়িত ৬ আসামিকে ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা ও কালীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনএনিউজ/আতিক/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি