24 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - মে ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আজ নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক

আজ নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক


বিএনএ, ঢাকা: আজ নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক । সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা‌য় নির্বাচন কমিশনে যাবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনের সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন, দলীয় নিবন্ধন বা নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা করতে পারে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ৩ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। ওই বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ