31 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কারিগরি শিক্ষার প্রসারে সুইস সহযোগিতার আহ্বান পরিকল্পনা উপদেষ্টার

কারিগরি শিক্ষার প্রসারে সুইস সহযোগিতার আহ্বান পরিকল্পনা উপদেষ্টার

ওয়াহিদউদ্দিন মাহমুদ

বিএনএ, ঢাকা: পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আমাদের কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে উৎপাদনশীলতা বাড়ানো এবং বিশ্ব বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। এ ক্ষেত্রে সুইজারল্যান্ড সহযোগিতা করতে পারে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা উপদেষ্টার অফিসে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। সাক্ষাতে ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন করিন হেনচজ পিগনানিও উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সুইস রাষ্ট্রদূতকে বাংলাদেশে চলমান সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের উন্নয়নে প্রযোজ্য ক্ষেত্রে ট্যারিফ কমানোর আহ্বান জানান।

সাক্ষাৎকালে সুইস রাষ্ট্রদূত মানবাধিকার, শ্রম আইন, এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। বিশেষত ইন্স্যুরেন্স খাতে কাজ করার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী