23 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে দুজনের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হয়েছেন ১২ জন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মৃত দুজনের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অন্যজন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের সবাই নারী।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে ৪০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মহানগরীতে। মহানগরীতে ২২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৩৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে তিনজন মারা গেছেন।

চট্টগ্রামে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। এরমধ্যে মহানগরীতে আক্রান্তের সংখ্যা ২০০ জন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা