24 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বেলুন বিস্ফোরণ হয় কেন?

বেলুন বিস্ফোরণ হয় কেন?

বেলুন

লাইফস্টাইল ডেস্ক: গ্যাস বেলুন উড়াউড়ি করে বলে শিশুদের কাছে ব্যাপক জনপ্রিয়। আবার বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে বড়রাও গ্যাস বেলুন উড়িয়ে থাকেন। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রেক্ষিতে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, গ্যাস বেলুন বিস্ফোরণ হয় কেন?

পাকিস্তানের ডন পত্রিকার ২০১৭ সালের এক প্রতিবেদনের তথ্য বলছে, গ্যাস বেলুনগুলো ভাসতে থাকে কারণ এগুলো বাতাসের চেয়ে কম ঘন গ্যাসে ভরা থাকে। গ্যাস বেলুনকে হিলিয়াম বেলুন-ও বলা হয়, কেননা এই বেলুনে হিলিয়াম গ্যাস ভরা হয়। হিলিয়াম নিরাপদ একটি গ্যাস হিসেবে পরিচিত, যা দাহ্য নয়। অর্থাৎ হিলিয়াম বেলুন আগুনের সংস্পর্শে এলেও কোনোভাবেই বিস্ফোরণ ঘটাবে না।

কিন্তু হিলিয়াম গ্যাস ব্যয়বহুল। তাই গ্যাস বেলুন তৈরিতে অনেক বেলুন বিক্রেতা হিলিয়াম গ্যাসের পরিবর্তে কমমূল্যের হাইড্রোজেন গ্যাস ব্যবহার করে থাকেন। এই গ্যাস হিলিয়াম থেকে অপেক্ষাকৃত হালকা। হাইড্রোজেন গ্যাসের বেলুন বেশি ‍উচ্চতায় যেতে পারে বলেও বেলুনে এটি ব্যবহার করা হয়। অথচ এই গ্যাস খুবই দাহ্য একটি পদার্থ। কোনো ধরনের তাপের সংস্পর্শে এলেই হাইড্রোজেন বিক্রিয়া করে অনেক কিছুই করতে পারে।

অনেক বেলুন বিক্রেতা নিয়মনীতি না মেনে নিজেরাই বাসায় অ্যালুমিনিয়াম, পানি এবং কস্টিক সোডার সমন্বয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে থাকে। এতে বিপদের ঝুঁকি আরো বেড়ে যায়। যারা গ্যাস বেলুন কেনেন স্বাভাবিকভাবেই তাদের জানা থাকে না যে, বেলুনটি হিলিয়াম নাকি হাইড্রোজেন গ্যাসে ভরা।

নিরাপদ বেলুন চেনার উপায়

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব বেলুন খুব উপরের দিকে উঠেনা সেগুলোর ভেতরে হিলিয়াম গ্যাস থাকে। হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন উড়ে যাবার প্রবণতা বেশি থাকে। যদি দেখেন যে, সুতো দিয়ে বেঁধে থাকা বেলুনগুলো বেশি উড়ু-উড়ু করছে, তাহলে মনে করতে হবে এসব বেলুনে হাইড্রোজেন গ্যাস রয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার