24 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনা, রামেকে আরও ৮ জনের মৃত্যু

করোনা, রামেকে আরও ৮ জনের মৃত্যু

করোনা, রামেকে আরও ৮ জনের মৃত্যু

বিএনএ রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে একজনের। বাকি সাতজনের উপসর্গ ছিল।

বুধবার (২২ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর দুজন, চাঁপাইনবাবগঞ্জ নাটোর ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এ নিয়ে হাসপাতালের করোনা ডেডিকেটেড ২৪০টি বেডের বিপরীতে রোগী ১২৩ জন ভর্তি আছেন। এরমধ্যে করোনা নিয়ে ২৩ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩৫ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন। এই এক দিনে ১৫ জন হাসপাতাল ছেড়ে গেছেন বলে জানান তিনি ।

এর আগে মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) রামেক হাসপাতাল ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১৮ জনের। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৮১ জনের। এর মধ্যে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী