26 C
আবহাওয়া
১২:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগ

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগ

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগ

বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. শফিকুল আলম চৌধুরী ও উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে পৃথক দুটি পদত্যাগপত্রে স্বাক্ষরের মাধ্যমে দায়িত্ব থেকে অব্যাহতি নেন তারা।

অধ্যক্ষ ডা. মো. শফিকুল আলমের পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরিভাবে অবস্থান নেওয়ায় ছাত্র-জনতার কাছে নিজের আস্থা হারিয়ে আমি আমার অধ্যক্ষ পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করছি।

উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার তিনি তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, আমি আমার ব্যক্তিগত বিভিন্ন কাজের সমস্যার কারণে উপাধ্যক্ষ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এর আগে, ১০ আগস্ট একাডেমিক কাউন্সিলের বৈঠকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী