23 C
আবহাওয়া
৮:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

নরসিংদী

বিএনএ, নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- সায়দাবাদ গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫), শাহীন মিয়ার ছেলে জুনাইদ (১৬), ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন(৭০), নোয়াব মিয়ার ছেলে তোফাজ্জল(৩০) ও আব্বাস আলীর ছেলে আনিস(৩০)।

জানা যায়, সায়দাবাদ বাজার দখল নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের আইল্লার বাড়ির হানিফ মাস্টার ও ফিরোজ মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার শ্রীনগরের সায়দাবাদ এলাকায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে টেঁটা ও বন্দুকযুদ্ধ চলে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী