22 C
আবহাওয়া
১১:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » যৌন হয়রানির অপরাধে জাবি শিক্ষার্থীর ১ বছরের নিষেধাজ্ঞা

যৌন হয়রানির অপরাধে জাবি শিক্ষার্থীর ১ বছরের নিষেধাজ্ঞা


বিএনএ,জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগে মো. মামুনুর রশীদ-কে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। অভিযুক্ত মামুনর রশীদ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৬ বর্ষের শিক্ষার্থী।

সোমবার (২২ আগস্ট) বিশ্বিবদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (কাউন্সিল) ড. বি এম কামরুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘Sexual Harassment Complaint Committee- এর প্রতিবেদন পর্যালোচনাপূর্বক তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৬ – তম ব্যাচের ছাত্র মো . মামুনুর রশীদকে সিন্ডিকেটের তারিখ অর্থাৎ ২১-০৭-২০২২ তারিখ অপরাহ্ন হতে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম হতে ১ ( এক ) বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।’

এ সময়কালে বহিষ্কারকৃত শিক্ষার্থী হলে অবস্থান করতে ও কোনো প্রকার শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এছাড়া বহিস্কারকালীন মেয়াদে অভিযুক্ত জনাব মো. মামুনুর রশীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার লক্ষ্যে যথাযথ সহায়তা প্রদানের জন্য তার পরিবারের প্রতি অনুরোধ করা হয় এবং মো . মামুনুর রশীদের মানসিক স্বাস্থ্য বিপর্যস্থ হয় / অবনতি হয় এমন কোনো বাক্য বা সংলাপ বা আচরণ করা হতে সকলকে বিব্রত থাকার জন্য অনুরোধ করা হয়।

উল্লেখ্য, গত ৪ জুন মামুনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ডিউটিরত নার্সের শরীরের স্পর্শকাতর স্থানে বিনা অনুমতিতে স্পর্শ করার অভিযোগ উঠে। পরে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বরাবর লিখিত অভিযোগ করে। তবে এ সময় অভিযুক্ত মামুনুর রশীদের মানসিক ভারসাম্যহীতার দাবি তুলেছে শিক্ষক, সহপাঠী ও রুমমেট।

বিএনএ,সানভীর, ওজি

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি