31 C
আবহাওয়া
৫:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পুতিনের ঘনিষ্ঠজনের কন্যা বোমা হামলায় নিহত

পুতিনের ঘনিষ্ঠজনের কন্যা বোমা হামলায় নিহত

ডুগিন

বিএনএ বিশ্ব ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আলেকজান্ডার ডুগিনের মেয়ে সন্দেহভাজন গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন। মস্কোর বাইরে একটি রাস্তায় বিস্ফোরণের পর দারিয়া দুগিনা নিহত হন।

রুশ দার্শনিক আলেকজান্ডার ডুগিন ‘পুতিনের মস্তিষ্ক’ নামে পরিচিত। ধারণা করা হচ্ছে, ডুগিন হয়তো এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন।

ডুগিন হচ্ছে চরম জাতীয়তাবাদী মতাদর্শী। মেয়েকে তিনি মস্কোর কাছে একটি এস্টেটে আয়োজিত উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে দর্শন বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন ডুগিন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ডুগিন ও তার মেয়ের একইসঙ্গে ওই অনুষ্ঠান থেকে ফেরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ডুগিন একসঙ্গে যাওয়ার সিদ্ধান্ত বদল করেছিলেন।

তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে, বলশিয়ে ভায়াজেমি গ্রামের কাছে দরিয়া দুগিনার গাড়িটি বিস্ফোরিত হয়েছে। ফরেনসিক ও বিস্ফোরক বিশেষজ্ঞরা তদন্ত বিষয়টি করছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী