31 C
আবহাওয়া
৫:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জাবির ইনস্টিটিউট অব রিমোট সেনসিংয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাবির ইনস্টিটিউট অব রিমোট সেনসিংয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাবির ইনস্টিটিউট অব রিমোট সেনসিংয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শ্রেণির নিয়মিত প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ আগস্ট) ইনস্টিটিউটটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএসের জন্য গঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির নির্দেশনায় ইনস্টিটিউটের ভর্তি কমিটির মাধ্যমে অনলাইন পরীক্ষাকার্যক্রম সম্পন্ন হয়েছে। অনলাইনে ভর্তি পরীক্ষা তদারকি করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভর্তি কমিটির আহ্বায়ক ও ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএসের পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম, ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক ড. আরিফা সুলতানা, অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান ও অধ্যাপক ড. সোহেল আহমেদ।

এ বিষয়ে অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে রিমোট সেনসিং ও সংশ্লিষ্ট অন্যন্যা জিওস্পেশিয়াল এপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার মধ্যদিয়ে স্যাটেলাইটের মাধ্যমে ধারণকৃত তথ্যের ব্যবহারের সুযোগ তৈরি হল এবং এর মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করল। ডিজিটাল বাংলাদেশের বর্তমান মহুমূখী অগ্রযাত্রায় এ বিষয়ে দক্ষ মানবসম্পদ তৈরি ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।’

উল্লেখ, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম কোন ইনস্টিটিউট হিসেবে ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস অনলাইন প্ল্যান্টফর্মে স্নাতকোত্তর শ্রেণির নিয়মিত প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে। ভর্তি পরীক্ষায় ২০টি আসনের বিপরীতে মোট ১০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী