25 C
আবহাওয়া
৮:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » কাবুল বিমানবন্দরে পদদলিত হয়ে ৭ আফগানের মৃত্যু

কাবুল বিমানবন্দরে পদদলিত হয়ে ৭ আফগানের মৃত্যু

কাবুল বিমানবন্দরে পদদলিত হয়ে ৭ আফগানের মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের  কাবুল বিমানবন্দরে  হুড়োহুড়িতে পদদলিত হয়ে  ৭ জন নিহত হয়েছে। সশস্ত্র বাহিনী দেশটির শাসনক্ষমতা গ্রহণের পর সাধারণ আফগানদের মধ্যে সৃষ্ট আতঙ্কে দেশছাড়ার হিড়িকের মধ্যেই এই ঘটনা ঘটলো।রোববার (২২ আগস্ট) এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায় । নিহতদের সবাই বেসামরিক সাধারণ আফগান নাগরিক।

দেশ ছাড়তে ইচ্ছুক আফগান নাগরিকরা জড়ো হওয়ার পর তাদেরকে সরাতে ফাঁকা গুলিবর্ষণ করে তালেবান যোদ্ধারা। এতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদদলিত হয়ে ৭ জন নিহত হয়।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, দেশ ছাড়তে ইচ্ছুক আতঙ্কিত আফগানরা বিমানবন্দরে জড়ো হওয়ার পর সৃষ্ট বিশৃঙ্খলার কারণে ৭ জন নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।

এদিকে সাতজন সাধারণ আফগান নাগিরকের নিহত হওয়ার খবর নিশ্চিত করে বিবিসি জানায়, বর্তমানে প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরটি নিয়ন্ত্রণ করছে। এছাড়া আটকে পড়াদের ফিরিয়ে নেওয়ার ফ্লাইট চলাচল নিশ্চিত করতে বিমানবন্দরে প্রায় ৯০০ ব্রিটিশ সেনাও মোতায়েন রয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত