31 C
আবহাওয়া
৬:৩০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়া গণপাঠাগার পরিদর্শন করলেন মিজানুর রহমান মজুমদার

ছাগলনাইয়া গণপাঠাগার পরিদর্শন করলেন মিজানুর রহমান মজুমদার


বিএনএ, ফেনী : ছাগলনাইয়া গণপাঠাগার পরিদর্শন করেছেন ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি), বাংলাদেশ নিউজ এজেন্সি বিএনএ’র সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার। শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় তিনি ছাগলনাইয়া গণপাঠাগার পরিদর্শন করেন।

গণপাঠাগার সহ-সভাপতি মাস্টার আবদুস সালাম সরকার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।

স্বাগত বক্তব্য রাখেন ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ।

গণপাঠাগারের আজীবন সদস্য সাংবাদিক মোঃ শেখ কামালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাইফ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক শরাফত উল্যাহ ভূঁইয়া শামীম ও মহামায়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী।

উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, আবদুল আউয়াল চৌধুরী, নিজাম উদ্দিন মজুমদার সজিব, ব্যবসায়ী নুর হোসেন মজুমদারসহ পাঠাগারের সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তাগণ ছাগলনাইয়া গণপাঠাগারের উন্নয়ন কাজে আর্থিক সহায়তাসহ নানাবিধ সহযোগিতার জন্য আলহাজ্ব মিজানুর রহমান মজুমদারকে ধন্যবাদ জানান এবং পাঠাগারের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার অতীতের ন্যায় ভবিষ্যতেও ছাগলনাইয়া গণপাঠাগারের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

শেষে প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য্যে অনন্য ফেনী শীর্ষক ফেনী গাইড বইটি ছাগলনাইয়া গণপাঠাগার নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/ এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী