29 C
আবহাওয়া
২:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ’ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা থাকবে’

’ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা থাকবে’


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাদ।

তিনি এক্স পোস্টে বলেছেন, ট্রাম্প তার ‘সাহসী সিদ্ধান্তের’ জন্য ইতিহাসের পাতায় ‘সোনালি অক্ষরে’ নাম লিখিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ‘ঐতিহাসিক পদক্ষেপে’ নেতৃত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেছেন গিদেওন সাদ।

এদিকে  ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমরা এমনভাবে একসঙ্গে টিম হিসেবে কাজ করেছি, যেমনটি আগে হয়তো কেউ কখনও করেনি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ইসরায়েলের প্রতি এই ভয়াবহ হুমকি মুছে দেওয়ার পথে অনেকদূর এগিয়েছি। ইসরায়েলি সামরিক বাহিনীর অসাধারণ কাজের জন্য আমি তাদেরও ধন্যবাদ জানাই।’

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী