24 C
আবহাওয়া
৩:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাপায় ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত 

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাপায় ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত 

চুয়াডাঙ্গা

বিএনএ, ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার মোড়ে ট্রাক্টরচাপায় মো. মিনাল হোসেন (৪০) নামে এক ওষুধ কোম্পানির ফিল্ড অফিসার নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুন) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মিনাল হোসেন মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা বাজারে আসছিলেন। এ সময় বাজার বটতলার কাছে বিপরীত দিক থেকে আসা মাটি ভর্তি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুয়েল হাসান জানান, ক্ষতিপূরণ বাবদ ২ লাখ ৮০ হাজার টাকায় মীমাংসা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী