23 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য


বিএনএ,বিশ্বডেস্ক: গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান পরিকল্পিত দুর্ভিক্ষ ও গণহত্যার কারণে ইসরায়েলি সরকারের সঙ্গে বাণিজ্য আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্য সরকারের দেয়া এই ঘোষণা আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে দ্বিমুখী নীতির প্রতিফলন হিসেবে উল্লেখ করছেন। তারা বলছেন, বাণিজ্য আলোচনা স্থগিত করলেও ব্রিটিশ সরকার এখনও ইসরায়েলি বাহিনীর জন্য সামরিক সহায়তা অব্যাহত রেখেছে, যা এই পদক্ষেপকে ভণ্ডামিপূর্ণ করে তোলে।

সূত্র জানায়,ব্রিটেনে অবস্থানরত অনেক মানবাধিকার কর্মী এবং সাধারণ জনগণ ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছেন, যেন তারা ইসরায়েলের প্রতি সব ধরনের সামরিক ও কূটনৈতিক সহায়তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়।

প্রসঙ্গত, গাজায় কয়েক মাস ধরে চলমান ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লক্ষাধিক মানুষ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যে যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত এসেছে, যদিও সমালোচকরা বলছেন, এটি পর্যাপ্ত নয়।

বিএনএনিউজ /আরএস

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী