33 C
আবহাওয়া
২:৪০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সারাদেশে শিলাবৃষ্টি হতে পারে

সারাদেশে শিলাবৃষ্টি হতে পারে

কালবৈশাখী ঝড়

বিএনএ ডেস্ক: আগামী তিন দিন সারাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (২২ মে) সকালে ফেসবুকে এক পোস্টে এই তথ্য দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি লিখেছেন, আগামী ২৩ থেকে ২৫ মে পর্যন্ত তিন দিন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত বয়ে যেতে পারে।

২৪ মে দেশের অধিকাংশ জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত হতে পারে। কালবৈশাখী ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর। রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেশি বজ্রপাতের ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর