25 C
আবহাওয়া
৭:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ৯৬৩ মার্কিন নাগরিকের ওপর রুশ নিষেধাজ্ঞা

৯৬৩ মার্কিন নাগরিকের ওপর রুশ নিষেধাজ্ঞা

রাশিয়া

বিএনএ বিশ্ব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ৯৬৩ নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। শনিবার (২১ মে) আন্তর্জাতিক সংবাদসংস্থা আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ এবং হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানও রয়েছেন নিষেধাজ্ঞার ওই লিস্টে। নতুন এই রুশ নিষেধাজ্ঞার ফলে এসব নেতৃস্থানীয় মার্কিন নাগরিকরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

মূলত, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ওই তালিকায় মূলত রয়েছেন মার্কিন সরকারি কর্মকর্তা, আইনজীবী এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তি।

পাশাপাশি, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার আরো ২১ নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পুতিন ও তার সরকার, সামরিক বাহিনীর সদস্যসহ প্রায় এক হাজার ব্যক্তির কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞার চারদিন পরেই রুশ সরকার এ পদক্ষেপ নিলো।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত