29 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে লবণের কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রামে লবণের কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রামে লবণের কারখানায় ভয়াবহ আগুন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় উপজেলার ইন্দ্রপোলের একটি লবণের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২২ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ইন্দ্রপোলের ফরহাদ সল্ট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পটিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মণি ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ৫ টায় আগুন লাগে। কোন হতাহতের ঘটনা না ঘটলেও পুরো লবণ মিল পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে লবণ মিল লাগোয়া ছোট-বড় প্রায় ৮টি দোকান পুড়ে গেছে।

মিলের শ্রমিকরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ৫ কোটি টাকা।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী